Fixin কোম্পানির ১% উদ্যোগ
টাকার অভাবে যেন কোনো স্বপ্ন থেমে না যায়
প্রতি মাসে Fixin-এর আয়ের ১% জমা হয় এই ফাউন্ডেশনে। যাদের একটা স্কিল শেখার সামর্থ্য নেই, আমরা তাদের বিনামূল্যে স্কিল শিখিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই, যাতে তারাও একদিন উদ্যোক্তা হয়ে এই চক্রে যোগ দিতে পারে।
1%
মাসিক আয় থেকে জমা হয়
০ ৳
শেখার জন্য কোনো ফি নেই
১→∞
একজন শেখে, একদিন সে দেয়
আমাদের সাথে আছেন যারা
তরুণ উদ্যোক্তা তৈরি করা, যাদের শুধু সুযোগটাই ছিল না
টাকার অভাবে দক্ষতা শেখার সুযোগ আটকে থাকে, কিন্তু স্বপ্ন থেমে থাকতে পারে না। ফিক্সিন ফাউন্ডেশন তাদের হাত ধরবে, বিনামূল্যে স্কিল শেখাবে এবং কাজ শুরু করার পথ দেখাবে।

বিনামূল্যে স্কিল ট্রেনিং
টাকার অভাবে যারা স্কিল শিখতে পারছে না, তাদের সম্পূর্ণ ফ্রিতে একটি সেক্টরে স্কিল শেখানো হয়।

কর্মসংস্থানের ব্যবস্থা
স্কিল শেখার পর চাকরি বা নিজের ব্যবসার সুযোগ তৈরি করে দেওয়া হয়, যাতে শেখাটা বাস্তবে কাজে লাগে।

স্বনির্ভর তহবিল
Fixin-এর মাসিক আয়ের ১% সরাসরি এই কাজে ব্যয় হয়, পাশাপাশি আপনার দানও এই তহবিলে যুক্ত হয়।
একটা স্বনির্ভর চক্র
এটা কোনো একমুখী দান নয়, এটা একটা চলমান চক্র। আজ যে শিখছে, কাল সে-ই হয়তো এই চক্রে আরেকজনের হাত ধরবে।
০১
১% মুনাফা জমা
Fixin-এর মাসিক আয় থেকে সরাসরি এই ফাউন্ডেশনে জমা হয়।
০২
স্কিল ট্রেনিং
বিনামূল্যে দক্ষতা শেখানো হয় যাদের সামর্থ্য নেই তাদের।
০৩
নতুন উদ্যোক্তা
স্কিল শেখার পর চাকরি বা নিজের ব্যবসা শুরু করার সুযোগ তৈরি হয়।
০৪
তারাও একদিন দেয়
নতুন উদ্যোক্তা একদিন আবার এই চক্রে আরেকজনের পাশে দাঁড়ায়।
শুরুতে যেসব স্কিলে ফোকাস করা হবে
বাজারের চাহিদা ও আয়ের সম্ভাবনা বিবেচনা করে এই স্কিলগুলো দিয়ে শুরু হচ্ছে।

মোবাইল সার্ভিসিং
স্মার্টফোন মেরামত, পার্টস চেঞ্জ ও সার্ভিসিং সেন্টার চালানোর হাতেকলমে প্রশিক্ষণ।

কারিগরি শিক্ষা
হাতেকলমে বিভিন্ন জিনিসপত্র তৈরি ও মেরামত শিখিয়ে কারিগরি দক্ষতা গড়ে তোলা।
তালিকা ধীরে ধীরে বাড়বে, আপনার পরামর্শ থাকলে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন।
ফ্রি ট্রেনিং রিকোয়েস্ট
ফর্মটি পূরণ করলেই আপনার তথ্যসহ একটি বার্তা হোয়াটসঅ্যাপে তৈরি হয়ে যাবে, শুধু পাঠিয়ে দিন, আমাদের টিম দ্রুত ডায়াগনসিসের সময় ঠিক করবে।
ফ্রি ট্রেনিং রিকোয়েস্ট
আপনার একটা হাত বাড়ানোই বদলে দিতে পারে কারো গোটা জীবন
একটি সুযোগের অভাবে থেমে থাকা স্বপ্নকে এগিয়ে নিতে আপনিও শামিল হতে পারেন। যেকোনো পরিমাণ সহযোগিতা আমাদের কাছে মূল্যবান।